প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে রাজধানীতে জশনে জুলুসে র্যালি বের হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে র্যালি শুরু হয়ে শাহবাগ, মৎস্য ভবন, দোয়েল চত্বর হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শান্তি মহাসমাবেশে মিলিত হয়।




